দোকান, সুপার শপ ও রেস্টুরেন্টের জন্য ক্লাউড POS

ElevenPOS পস সফটওয়্যারের মাধ্যমে আপনার দোকান পরিচালনা হবে আরও সহজে।

ব্যবসার সব কঠিন হিসাবের সহজ সমাধান ElevenPOS পস সফটওয়্যার, তাই ElevenPOS পস সফটওয়্যার আপনার ব্যবসাকে করবে গতিশীল ও চিন্তামুক্ত।

অনলাইন সফটওয়্যার

যেকোনো জায়গা থেকে ব্যবহার করা যায়

মোবাইল, ট্যাব ও কম্পিউটার

যেকোনো ডিভাইসে চালানো যায়

ই-কমার্স ও অনলাইন অর্ডার

ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে

কুরিয়ার ইন্টিগ্রেশন

পাঠাও ও রেডএক্সে ডেলিভারি বুক করা যায়

ElevenPOS পস সফটওয়্যার এর মূল ফিচার এবং ফাংশন সমূহ

ইনভয়েস, বিল ও চালান প্রিন্ট করুন

ElevenPOS পস সফটওয়্যারের মাধ্যমে ক্রেতার বিল, ইনভয়েস, চালান, জমা ও খরচের ভাউচার তৈরি ও প্রিন্ট করতে পারবেন। ক্যাশ, কার্ড বা মোবাইল ব্যাংকিং — একটি বিলেই একাধিক পেমেন্ট মেথডে টাকা নেওয়ার সুবিধাও রয়েছে।

ক্রয়, বিক্রয় ও প্রোডাক্ট স্টকের হিসাব

প্রোডাক্ট ক্রয়, বিক্রয়ের হিসাব, কোন সাপ্লায়ারের কাছ থেকে কি প্রোডাক্ট, কত পিস ক্রয় করলেন। সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করলেন, কত টাকা বাকি রাখলেন, ক্রেতার কাছে কত টাকার প্রোডাক্ট বিক্রয় করলেন, কত পিস বিক্রয় করলেন, কত টাকা ক্রেতার কাছে বাকি আছে তার যাবতীয় পূর্ণাঙ্গ হিসাব রাখা যাবে ElevenPOS পস সফটওয়্যারের মাধ্যমে। এছাড়াও ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার স্টকের সব প্রোডাক্টের বর্তমান অবস্থা।

ইনভেন্টরি ম্যানেজমেন্ট

কোন প্রোডাক্ট কত পিস আছে, কোনটা শেষ হয়ে আসছে, কোন সাপ্লায়ার এর থেকে কি কি প্রোডাক্ট কিনলেন সব কিছুই আপনি দেখতে পাবেন সফটওয়্যার এর মাধ্যমে। রিঅর্ডার পয়েন্ট সেট করা, স্টক অ্যাডজাস্টমেন্ট, মাল রিসিভ এবং একাধিক গুদাম পরিচালনা করতে পারবেন খুব সহজেই। ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি সবসময় জানতে পারবেন আপনার স্টকের সব প্রোডাক্টের বর্তমান অবস্থা।

একাউন্ট মডিউল

একাউন্ট মডিউল এর মাধ্যমে আপনি আপনার বিজনেসের সকল হিসাব রাখতে পারবেন। কাকে কবে কত টাকা দিলেন, কার থেকে কত টাকা নিলেন, আপনার বিজনেসের সকল হিসাব সুন্দর ভাবে রাখবে আমাদের সফটওয়্যার। আপনার বিজনেস পরিচালনা হবে আরও সহজ।

কাস্টমারের বাকি হিসাব সহ বাকির রিমাইন্ডার

কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি থাকলো, কবে কত টাকা পেমেন্ট করলো, বর্তমানে কত টাকা বাকি আছে — সকল ধরনের হিসাব রাখতে এবং দেখতে পারবেন এক ক্লিকেই। বিক্রয় করার মুহূর্তেই কাস্টমারের কাছে কত টাকা পাওনা আছে তা দেখতে পারবেন এবং সেই সাথে কাস্টমারের পূর্বের সকল ক্রয় এবং পেমেন্টের হিস্টরি দেখে নিতে পারবেন। প্রত্যেক কাস্টমারের জন্য ক্রেডিট লিমিট সেট করতে পারবেন এবং SMS দিয়ে বাকির রিমাইন্ডার পাঠাতে পারবেন।

সকল খরচের হিসাব

দোকানের সকল খরচ এর হেড অনুসারে হিসাব রাখতে পারবেন। দোকানে কবে কত টাকা কি বাবদ ব্যয় হলো — দোকান ভাড়া, বেতন, বিদ্যুৎ বিল সহ সব খরচের হিসাব রাখতে পারবেন।

কমপ্লিট একাউন্টিং

একাউন্টিং না জানলেও এখন সফটওয়্যার হবে আপনার একাউন্টেন্ট। লাভ-লোকসানের স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ও ট্যাক্স হিসাবের সুবিধায় হিসাব থাকবে স্বচ্ছ ও সাজানো-গোছানো। এক ক্লিকেই দেখতে পাবেন যে কোনো রিপোর্ট।

এস.এম.এস. পাঠানোর সুবিধা

ক্রেতাকে SMS পাঠাতে পারবেন আপনার ইচ্ছামত। বাকি টাকা, ক্রয় সংক্রান্ত ম্যাসেজ বা প্রমোশনাল ম্যাসেজ, যে কোন ফেস্টিভালে শুভেচ্ছা ম্যাসেজ পাঠানো যাবে সফটওয়্যার দিয়ে। কাস্টমার গ্রুপ ধরে বাল্ক SMS, আগে থেকে শিডিউল করা ক্যাম্পেইন, রেডি টেমপ্লেট এবং ডেলিভারি রিপোর্ট দেখার সুবিধাও রয়েছে।

অনলাইন সফটওয়্যার

আমাদের সফটওয়্যার অনলাইনে ব্যবহার করা যায়। কোনো কিছু ইন্সটল করার ঝামেলা নেই — ব্রাউজারে খুললেই হবে, আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনার ব্যবসার বর্তমান অবস্থা। বিক্রি, স্টক, লাভ-লস — ব্যবসা থাকবে আপনার হাতে।

ওপেন ডিভাইস

আমাদের সফটওয়্যারটি আপনি মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ যে কোন ডিভাইসে ব্যবহার করতে পারবেন। প্রতিটি ডিভাইসে স্ক্রিন নিজে থেকেই মানিয়ে নেয়, তাই আপনি ও আপনার কর্মচারীরা যেখান থেকে সুবিধা সেখান থেকেই কাজ করতে পারবেন।

বারকোড ও QR কোড স্ক্যান

প্রোডাক্টের বারকোড বা QR কোড স্ক্যান করলেই সরাসরি বিলে চলে আসবে। প্রোডাক্টের নাম টাইপ করার ঝামেলা নেই, ভুল দামের ভয় নেই, কাউন্টারে লম্বা লাইনও নেই — বিক্রি হবে দ্রুত ও ঝামেলা বিহীন।

প্রোডাক্টের স্টক এলার্ট

কোন প্রোডাক্ট কবে শেষ হয়ে যাবে তা আর মনে রাখতে হবে না। আপনার সেট করা পরিমাণের নিচে স্টক নেমে গেলেই সফটওয়্যারটি আপনাকে আগে থেকেই এলার্ট দিবে। এতে সময়মতো অর্ডার দিতে পারবেন, কাস্টমারকে খালি হাতে ফিরতে হবে না।

মেয়াদ উত্তীর্ণ তারিখ মনে রাখা থেকে মুক্তি

আমাদের সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার সকল প্রোডাক্টের ব্যাচ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এন্ট্রি করে রাখতে পারবেন। কোন প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে আসছে তা দেখে আগে থেকেই ঐ প্রোডাক্টগুলো বিক্রি করে দিতে পারবেন। এতে লোকসান থেকে বাঁচবেন এবং আপনার বিক্রি হবে ঝামেলা বিহীন।

দৈনিক/মাসিক লাভ-লোকসানের হিসাব

দৈনিক, মাসিক, বাৎসরিক ব্যবসার লাভ-লোকসানের হিসাব পেয়ে যাবেন আমাদের সফটওয়্যার এর মাধ্যমে। সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই আপনার দোকানের লাভ-ক্ষতির পরিমাণ হিসাব করতে পারবেন মাত্র কয়েক ক্লিকেই, যা আপনাকে দ্রুত সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

ডিসকাউন্ট, ক্রয় রিটার্ন ও বিক্রয় রিটার্ন

প্রতিটি প্রোডাক্ট অথবা মোট বিলের উপর ডিসকাউন্ট দেওয়ার সুবিধা রয়েছে। ক্রয় রিটার্ন ও বিক্রয় রিটার্ন খুব সহজেই ম্যানেজমেন্ট করতে পারবেন, আর প্রতিটি রিটার্নের সাথে স্টক ও হিসাব নিজে থেকেই আপডেট হয়ে যাবে — আলাদা করে এন্ট্রি দিতে হবে না।

কোটেশন

সফটওয়্যার থেকেই কাস্টমারকে প্রফেশনাল কোটেশন পাঠাতে পারবেন। কোটেশন অনুমোদন হলো কিনা ট্র্যাক করতে পারবেন, আর অনুমোদিত কোটেশন এক ক্লিকেই ইনভয়েসে রূপান্তর করতে পারবেন — সবকিছু আবার টাইপ করতে হবে না।

সাপ্লায়ার ম্যানেজমেন্ট ও পেমেন্ট

প্রত্যেক সাপ্লায়ারের পারচেজ অর্ডার, মাল গ্রহণ (GRN) ও পেমেন্টের হিসাব একসাথে রাখতে পারবেন। কোন সাপ্লায়ারকে কত টাকা দিতে হবে, কবে কাকে কত টাকা দিলেন — সব সবসময় চোখের সামনে থাকবে, তাই সাপ্লায়ারের হিসাবে আর গরমিল হবে না।

লয়্যালটি প্রোগ্রাম

প্রতিটি কেনাকাটায় নিয়মিত কাস্টমারদের পয়েন্ট ও ডিসকাউন্ট দিয়ে পুরস্কৃত করতে পারবেন। পয়েন্ট জমানো কাস্টমার পাশের দোকানে না গিয়ে বারবার আপনার দোকানেই ফিরে আসবে — আর বাড়বে আপনার বিক্রি।

ই-কমার্স ও অনলাইন অর্ডার

আপনার অনলাইন স্টোর (WooCommerce বা API) সফটওয়্যারের সাথে যুক্ত করতে পারবেন। ওয়েবসাইট থেকে আসা অর্ডার রিয়েল টাইমে সফটওয়্যারে চলে আসবে এবং স্টক নিজে থেকেই কমে যাবে — দোকান আর ওয়েবসাইটের একটাই স্টক, কোনো গরমিল নেই।

কুরিয়ার ইন্টিগ্রেশন (পাঠাও ও রেডএক্স)

সফটওয়্যারের অর্ডার থেকেই সরাসরি পাঠাও ও রেডএক্সে ডেলিভারি বুক করতে পারবেন। কাস্টমারের ঠিকানা আলাদা অ্যাপে কপি করার ঝামেলা নেই — মাত্র কয়েক ক্লিকেই পার্সেল পাঠানো হয়ে যাবে।

একাধিক শাখা ও স্টক ট্রান্সফার

একটি অ্যাকাউন্ট থেকেই আপনার সবগুলো দোকান পরিচালনা করতে পারবেন। এক শাখা থেকে অন্য শাখায় স্টক ট্রান্সফার করতে পারবেন এবং প্রতিটি ট্রান্সফার ট্র্যাক করতে পারবেন। সব শাখার বিক্রি, স্টক ও রিপোর্ট একসাথে অথবা আলাদা আলাদা দেখতে পারবেন।

ইউজার এ্যাকসেস কন্ট্রোল

সফটওয়্যারটির এ্যাকসেস কন্ট্রোল ফিচারের মাধ্যমে, কোন ব্যবহারকারী কোন নির্দিষ্ট অংশ ব্যবহার করতে পারবে সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার কর্মচারীকে সফটওয়্যারে কি কি দেখতে দিবেন — আর কি দেখতে দিবেন না — সেটা আপনিই ঠিক করবেন।

অ্যাক্টিভিটি লগ

সফটওয়্যারের প্রতিটি কাজের রেকর্ড থাকে। কে কোন বিল করলো, কে দাম পরিবর্তন করলো, কে কি ডিলিট করলো এবং কখন — সব কিছুই দেখতে পারবেন অ্যাক্টিভিটি লগে। তাই আপনি দোকানে না থাকলেও আপনার ব্যবসা থাকবে নিরাপদ।

স্বয়ংক্রিয় ব্যবসার রিপোর্ট

আমাদের সফটওয়্যারে রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে হয়। ব্যবসার বর্তমান পরিস্থিতি কি এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবার জন্য প্রয়োজন রিপোর্ট — সেলস সামারি, স্টক, লাভ-লোকসান সহ আরও অনেক রিপোর্ট রেডিমেড দেখতে পারবেন ElevenPOS এর মাধ্যমে, যা আপনাকে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

নোটিস বোর্ড, ক্যালেন্ডার ও সাপোর্ট টিকেট

নোটিস বোর্ডে পুরো টিমকে একসাথে ঘোষণা জানাতে পারবেন, ক্যালেন্ডারে টাস্ক ও রিমাইন্ডার শিডিউল করতে পারবেন। কাস্টমারের অভিযোগ বা রিকোয়েস্ট বিল্ট-ইন সাপোর্ট টিকেটের মাধ্যমে একটা একটা করে সামলাতে পারবেন — কিছুই ভুলে যাওয়ার সুযোগ নেই।

সর্বোচ্চ নিরাপত্তা ও দৈনিক ব্যাকআপ

আমাদের ক্লাউড সমাধান আপনার ব্যবসার সব তথ্য গুছিয়ে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখে, সাথে রয়েছে ব্যাংক-গ্রেড এনক্রিপশন। কম্পিউটার নষ্ট হয়ে গেলেও আপনার ব্যবসার তথ্য থাকবে সম্পূর্ণ নিরাপদ।

ট্রেনিং এর ব্যবস্থা

আমরা আমাদের প্রতিটা কাস্টমারদের জন্য অনবোর্ডিং সেশনের ব্যবস্থা রাখি যাতে করে তারা সহজে বুঝতে পারেন কিভাবে সফটওয়্যার ব্যবহার করতে হবে। সাথে থাকছে ভিডিও টিউটোরিয়াল এবং বিস্তৃত নলেজ বেস — যাতে প্রথম দিন থেকেই আপনি ও আপনার কর্মচারীরা বিক্রি শুরু করতে পারেন।

কাস্টমার সাপোর্ট

আমাদের আলাদা কাস্টমার সাপোর্ট টিম রয়েছে। আপনার যে কোন প্রয়োজনে ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে দ্রুত সমাধান পাবেন। এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য রয়েছে ফোন সাপোর্ট ও ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার।

ElevenPOS পস সফটওয়্যার এর প্যাকেজ সমূহ

কি ভাবছেন এতো কিছুর জন্য সফটওয়্যারের দাম অনেক বেশি? একদমই না। আমরা দিচ্ছি খুব স্বল্প খরচে প্যাকেজের ভিত্তিতে এই সকল সুবিধা, আর প্রতিটি প্যাকেজ শুরু হয় ১৪ দিনের ফ্রি ট্রায়াল দিয়ে। আমাদের প্যাকেজ এর বিস্তারিত।

স্টার্টার

ছোট দোকান ও একক উদ্যোক্তাদের জন্য আদর্শ।

কোটেশন নিন
অর্ডার করুন
  • স্টাফ/ইউজার — ২
  • প্রোডাক্ট — ৫০০টি
  • মাসে ১,০০০টি ইনভয়েস
  • ইনভয়েস, বিল, চালান প্রিন্ট সহ POS চেকআউট
  • ক্রয়, বিক্রয় ম্যানেজমেন্ট
  • বারকোড ও QR কোড স্ক্যান করা যায়
  • অনলাইন সফটওয়্যার
  • ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলে ব্যবহারের সুবিধা
  • বেসিক ইনভেন্টরি (স্টক ওভারভিউ)
  • বেসিক রিপোর্ট (সেলস সামারি, স্টক)
  • দৈনিক ডাটা ব্যাকআপ
  • সর্বোচ্চ নিরাপত্তা
  • ইমেইল সাপোর্ট

এন্টারপ্রাইজ

বড় অপারেশন ও একাধিক টিমের জন্য সম্পূর্ণ ক্ষমতা।

কোটেশন নিন
অর্ডার করুন
  • আনলিমিটেড স্টাফ/ইউজার
  • আনলিমিটেড প্রোডাক্ট
  • আনলিমিটেড ইনভয়েস
  • ইনভয়েস, বিল, চালান প্রিন্ট সহ POS চেকআউট
  • ক্রয়, বিক্রয় ম্যানেজমেন্ট
  • বারকোড ও QR কোড স্ক্যান করা যায়
  • অনলাইন সফটওয়্যার
  • ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলে ব্যবহারের সুবিধা
  • ফুল ইনভেন্টরি (অ্যাডজাস্টমেন্ট, ট্রান্সফার, রিসিভিং)
  • ই-কমার্স স্টোরফ্রন্ট ও অনলাইন অর্ডার
  • এস.এম.এস. পাঠানোর সুবিধা
  • কুরিয়ার ইন্টিগ্রেশন (পাঠাও/রেডএক্স)
  • API অ্যাক্সেস
  • সব রিপোর্ট (লাভ-লোকসান সহ)
  • লয়্যালটি পয়েন্ট সিস্টেম
  • অ্যাডভান্সড এ্যাকসেস কন্ট্রোল + অ্যাক্টিভিটি লগ এক্সপোর্ট
  • হোয়াইট-লেবেল অপশন
  • কাস্টম ফিচার ডেভেলপমেন্ট
  • কাস্টম SLA + অনবোর্ডিং
  • ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার + ফোন সাপোর্ট

কাস্টম কিছু দরকার? আমাদের সাথে কথা বলুন

প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসা

আরও কিছু জানার আছে? আমাদের টিমের সাথে কথা বলুন — দ্রুত উত্তর পাবেন।

আমাদের সাথে কথা বলুন
ElevenPOS কোন ব্যবসার জন্য?
রিটেইল দোকান, সুপার শপ, রেস্টুরেন্ট, পাইকারি ও ডিস্ট্রিবিউশন ব্যবসা — যেকোনো ব্যবসা যেখানে প্রোডাক্ট বিক্রি হয় এবং স্টক, বাকি ও লাভের হিসাব রাখতে হয়।
ফ্রি ট্রায়াল আছে কি?
হ্যাঁ! প্রতিটি প্যাকেজের সাথে ১৪ দিনের ফ্রি ট্রায়াল রয়েছে। কোনো ক্রেডিট কার্ড প্রয়োজন নেই।
মোবাইলে কি ব্যবহার করা যাবে?
হ্যাঁ। ElevenPOS সম্পূর্ণ রেসপন্সিভ — মোবাইল, ট্যাব, ল্যাপটপ ও ডেস্কটপে কাজ করে। নেটিভ মোবাইল অ্যাপ শীঘ্রই আসছে।
পরে কি প্যাকেজ পরিবর্তন করা যাবে?
অবশ্যই। যেকোনো সময় অ্যাকাউন্ট সেটিংস থেকে প্যাকেজ আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন।

আপনার ব্যবসা পরিবর্তন করতে প্রস্তুত?

হাজার হাজার ব্যবসার সাথে যোগ দিন যারা ইতিমধ্যে ElevenPOS ব্যবহার করে স্মার্টভাবে বড় হচ্ছে।

কোনো ক্রেডিট কার্ড প্রয়োজন নেই। ১৪ দিনের বিনামূল্যে ট্রায়াল।