মানি রিসিট জেনারেটর

প্রতিটি পেমেন্টের সঠিক রসিদ দিন — কথায় টাকা, পরিশোধের মাধ্যম, চেক বা বিকাশ TrxID এবং বকেয়া। ক্রেতা ও অফিস কপি এক A4-এ প্রিন্ট হয়।

ফ্রি সাইন-আপ লাগবে না আপনার ব্রাউজারেই চলে — কিছু আপলোড হয় না
ডকুমেন্টের ভাষা
প্রিন্ট সাইজ

আপনার ব্যবসা এই ডিভাইসে সেভ থাকে

প্রাপ্ত টাকা

৳

পরিশোধের মাধ্যম

বিল ও বকেয়া ঐচ্ছিক

স্বাক্ষর ও নোট

লাইভ প্রিভিউ — ঠিক এভাবেই প্রিন্ট হবে
আপনার ব্রাউজারেই চলে — কিছু আপলোড হয় না
গাইড

মানি রিসিটে যা থাকতেই হবে

মানি রিসিট হলো টাকা পাওয়ার লিখিত প্রমাণ। এতে দুই পক্ষই নিরাপদ: ক্রেতা প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, আর আপনি ক্যাশ বা ব্যাংকের টাকা একজন ব্যক্তি ও একটি বিলের সাথে মেলাতে পারেন। বাংলাদেশে রসিদে সাধারণত থাকে:

  • রসিদ নম্বর ও তারিখ — ক্রমিক নম্বর থাকলে কোনো রসিদ হারালে ধরা পড়ে
  • যার কাছ থেকে — পরিশোধকারীর নাম ও ফোন
  • অঙ্কে ও কথায় টাকা — "পঁচিশ হাজার টাকা মাত্র" লিখলে কারচুপি করা যায় না
  • পরিশোধের মাধ্যম — নগদ, চেক, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার বা কার্ড; সাথে চেক নং বা TrxID
  • যে বাবদ — কোন ইনভয়েস, অগ্রিম বা কিস্তির টাকা
  • বকেয়া — অগ্রিম ও কিস্তির ক্ষেত্রে কাজে লাগে
  • টাকা গ্রহণকারীর স্বাক্ষর

চেকে পেমেন্ট

চেক হলে চেক নম্বর ও ব্যাংক লিখুন এবং "চেক নগদায়ন সাপেক্ষে" নোট দিন — চেক ক্লিয়ার হলেই পেমেন্ট চূড়ান্ত।

মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট

বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট হলে মেসেজের TrxID ও প্রেরকের নম্বর লিখুন। কোনো বিরোধ হলে এভাবেই সবচেয়ে দ্রুত পেমেন্ট খুঁজে পাওয়া যায়।

রসিদ রেজিস্টার রাখুন

এই টুল এই ডিভাইসে সাম্প্রতিক রসিদগুলো মনে রাখে এবং CSV-তে এক্সপোর্ট করে — কে কত দিল তার সহজ রেজিস্টার। সারাদিন পেমেন্ট নিলে কাস্টমার লেজারসহ POS এই কাজ নিজে করে এবং প্রত্যেক ক্রেতার বকেয়া দেখায়।

প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসা

মানি রিসিট আর ক্যাশ মেমো কি একই?
কাছাকাছি। ক্যাশ মেমোতে সাধারণত নগদে বিক্রি করা পণ্যের তালিকা থাকে, আর মানি রিসিট যেকোনো পেমেন্ট স্বীকার করে — অগ্রিম, কিস্তি বা বিল। পণ্যের তালিকাসহ বিক্রির জন্য ইনভয়েস জেনারেটর ব্যবহার করুন।
এক পাতায় দুই কপি প্রিন্ট করা যায়?
হ্যাঁ। "A4 · ২ কপি" কাটার দাগসহ ক্রেতার কপি ও অফিস কপি প্রিন্ট করে। আধা পাতার রসিদ কাগজ হলে A5 বেছে নিন।
কথায় টাকা কি নিজে লেখে?
হ্যাঁ, বাংলা বা ইংরেজিতে, লাখ-কোটি হিসাবে, পয়সাসহ।
পুরোনো রসিদ দেখা যায়?
শেষ ৫০টি প্রিন্ট করা রসিদ এই ডিভাইসে থাকে। ক্লিক করে আবার খুলুন, অথবা পুরো রেজিস্টার CSV হিসেবে ডাউনলোড করুন।

আপনার ব্যবসা পরিবর্তন করতে প্রস্তুত?

হাজার হাজার ব্যবসার সাথে যোগ দিন যারা ইতিমধ্যে ElevenPOS ব্যবহার করে স্মার্টভাবে বড় হচ্ছে।

কোনো ক্রেডিট কার্ড প্রয়োজন নেই। ১৪ দিনের বিনামূল্যে ট্রায়াল।